শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

ঈদকে ঘিরে হাইমচরে পুলিশের অভিযানে, চোর চক্রের গরুবাহী পিকআপ জব্দ

হাইমচর প্রতিনিধি / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় নিরাপত্তা জোরদার ও পশু চুরি প্রতিরোধে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান চলাকালে আনুমানিক রাত দুইটা থেকে আড়াইটায় সন্দেহজনক একটি গরুবাহী পিকআপ জব্দ করেছে হাইমচর থানা পুলিশ।

এ সময় গরু বহনকারী চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের পাঠান মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, রায়পুরের হায়দারগঞ্জ এলাকা থেকে একটি পিকআপযোগে একটি গরু আনা হচ্ছিল।ঈদকে সামনে রেখে পরিচালিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে দায়িত্বরত পুলিশ সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে চালক নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে এবং সামনের দিকের টহল টিমকেও বিষয়টি জানানো হয়। দুই দিক থেকে পুলিশের তৎপরতা দেখে অভিযুক্তরা হঠাৎ গাড়ি থামিয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যক্ত পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে। গাড়ির ভেতরে একটি গরুর পা বাঁধা অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তোলে।

এ বিষয়ে হাইমচর থানার এসআই সোহরাব হোসেন জানান, “ঈদ উপলক্ষে পশু চুরি ও অবৈধ গরু পরিবহন ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্দেহজনকভাবে গাড়ি রেখে পালানোর চেষ্টা করায় সেটি জব্দ করা হয়েছে।বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত গরুটির প্রকৃত মালিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় পশু চুরি, অবৈধ পরিবহন, পুলিশের নির্দেশ অমান্য এবং ফৌজদারি অপরাধের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। স্থানীয়দের মতে, ঈদুল আযহা ঘিরে পশু চুরি ও অবৈধ পরিবহনের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশের এমন তৎপরতা জনমনে স্বস্তি ফিরিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ