শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

ইসিকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে বিএনপি : কাদের

দর্পণ রিপোর্ট / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।

সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

দেশের উন্নয়ন ও অগ্রগতি অনেকের পছন্দ হয় না- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশ সমৃদ্ধ হলে অর্থনীতির ভীত মজবুত হবে, কিন্তু তাতে অনেকের গায়ে জ্বালা ধরে, তারা আজও সক্রিয় নানান অপকৌশলে।

তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের এসকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি সকল অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান।

নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে বারবার প্রত্যাখ্যান করেছে- মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ভোটের দিন জনরায় প্রত্যাখ্যান করা তাদের অপকৌশলের অংশ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বিএনপির সকল অপকৌশল এখন ভোঁতা হয়ে গেছে।

তিনি বলেন, বিএনপি ভোটারদের উপর আস্থা হারিয়ে এখন প্রতিশোধ নিতে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। নানান অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে মূলত বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের এই চেষ্টা হালে পানি পাবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। বিএনপি নেতারা তা দেখতে না পেলেও জনগণ ঠিকই দেখতে পাচ্ছে।

গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করতে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনে বিএনপির প্রতি তিনি আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন রাজনীতিতে উভয় সংকটে- একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত, অপরদিকে দলের ভেতরেও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সংকটে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ