শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

ইসকন নিষিদ্ধ নিয়ে কী বললেন রিজওয়ানা হাসান

দর্পণ ডেস্ক / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধ করার দাবি উঠেছে বেশ জোরালোভাবে। দেশের বিভিন্ন মহল এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তবে, এ বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘কোনো সংস্থা নিষিদ্ধের কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা মিলিয়ে ফেলব না।’

তিনি বলেন, ‘সবকিছু আলোচনার মাধ্যমেই সমাধান হচ্ছে। যে কোনো বিষয়েই রাস্তায় না নামার প্রয়োজন নেই।

ছোট ছোট বিষয় নিয়ে বিরোধে না জড়াতে আহ্বান উপদেষ্টা রিজওয়ানা হাসান।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কোনো সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার।

নির্বাচনী কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে সংস্কারের পরই নির্বাচন দেয়া। তবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত আসবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ