শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পেপারফ্লাই

আহমেদ হৃদয় / ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

বকেয়া পাওনা আদায়ে বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্মে ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে প্রযুক্তিখাতের সবচেয়ে বড় বিলিকরণ প্রতিষ্ঠান পেপারফ্লাই।

দেশজুড়ে পণ্য ডেলিভেরি দেওয়ার মাসুল হিসেবে কয়েক কোটি টাকা বকেয়া হলেও গত জানুয়ারি থেকে ইভ্যালি কোনো বিল পরিশোধ করেনি বলে গণমাধ্যমকে জানিয়েছেন পেপারফ্লাইয়ের রেভেনিউ এশিউরেন্স ম্যানেজার ফারীন মনসুর। বকেয়ার পরিমাণ সাত কোটি টাকা বলে জানান তিনি।
দেনা বাড়তে থাকায় ইভ্যালির অর্ডারের বিপরীতে দেশজুড়ে গ্রাহকের ঠিকানায় কিছুদিন বিলিকরণ সেবা চালিয়ে যায় পেপারফ্লাই। কিন্তু এই সময়ে বকেয়া নিষ্পত্তিতে বেশ ঝুঁকিতে পরে ই-কমার্স প্রতিষ্ঠানটি।

নাম প্রকাশে অনিচ্ছুক পেপারফ্লাইয়ের এক কর্মকর্তা বলেন, আমরা কয়েকবার বকেয়া আদায়ে আলোচনার উদ্যোগ নিলেও ইভ্যালির কাছ থেকে কোনো সাড়া মেলেনি। আমরা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

সোমবার পেপারফ্লাইয়ের পক্ষ থেকে ইভ্যালির ঠিকানায় উকিল নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী শুধুমাত্র ব্যবসায়ীদের কাছে ইভ্যালির বকেয়া ২০৫ কোটি টাকার উপরে।

সাধারণ মানুষকে বাজারের চেয়ে কম দামে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে টাকা নেওয়ার উদ্যোগ হিসেবে সাইক্লোন (পরবর্তী সময়ে টিটেন নামকরণ) অফার দিয়ে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ আছে ইভ্যালির বিরুদ্ধে। টাকা নিয়ে পণ্য না দেওয়ার চর্চা ই-কমার্স খাতে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছে।

বাংলাদেশ ব্যাংকের করা অনুসন্ধানে দেখা গেছে, গ্রাহক এবং ব্যবসায় অংশীদারদের কাছে ৪০৩ কোটি টাকার দেনায় থাকলেও ইভ্যালির অস্থাবর সম্পদের মূল্য মাত্র ৬৫ কোটি টাকা। ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ইভ্যালির সাথে লেনদেন বন্ধ করে দিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ