শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

ইবিতে অনলাইনে পরীক্ষা গ্রহণের অনুমোদন

দর্পণ ডেস্ক / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

অনলাইনে অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের অনুমোদন দিয়ে অনলাইন পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। যেসব বিভাগ প্রস্তুত রয়েছেন, তারা চাইলে যেকোনও সময় নির্দেশিকা অনুযায়ী পরীক্ষা শুরু করতে পারবে বলে জানানো হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে অনুষদীয় ডিনদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর
রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষাসমূহ অনলাইনে গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন এবং টেবুলেশন শীটে নম্বর সন্নিবেশ সংক্রান্ত একটি সমন্বিত নির্দেশিকা সংযুক্ত নীতিমালা তৈরি করা হয়েছে।

নির্দেশিকাটি ডিনরা নির্দিষ্ট অনুষদভূক্ত বিভাগসমূহের সভাপতিদের জানাবেন। পরে বিভাগীয় সভাপতি তা সকল শিক্ষককে অবহিত করেবেন। তারপর বিভাগীয় একাডেমিক কমিটি বসে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের আলোকে পরীক্ষা নেয়া শুরু করবেন।

একইসঙ্গে অনলাইনে কোন পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা নেওয়া হবে এ সংক্রান্ত একটি নির্দেশিকা তৈরি করেছেন কর্তৃপক্ষ। তা সংশ্লিষ্ট অনুষদ এবং বিভাগগুলোতে পাঠানো হয়েছে। নির্দেশিকাটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানিয়েষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন বলেন, সশরীরে পরীক্ষা নেয়ার অনুকূল পরিবেশ না থাকায় আমরা অনলাইনেই পরীক্ষার পরামর্শ দিয়েছি। পরীক্ষায় মানবন্টনে কোন পরিবর্তন হচ্ছে না


এই ক্যাটাগরির আরো সংবাদ