শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

ইতিহাস বড় নির্মম, ক্ষমতা চিরস্থায়ী নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

ছাত্র-জনতার প্রবল গণবিস্ফোরণে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিহাস বড় নির্মম, আল্লাহতালার বিচার বড় নির্মম। আল্লাহতালা চোখের সামনে দেখিয়ে দিলেন যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী।

আজ বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বৈরাচারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার ও নৈরাজ্য ঠেকাতে এ অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। দুদিনের অবস্থান কর্মসূচির আজ ছিল শেষ দিন।

মির্জা ফখরুল বলেন, খুনি শেখ হাসিনা ১৫ বছর ধরে আমাদের নেতাকর্মীদের ওপর স্টিম রোলার চালিয়েছে, ভিন্ন ধর্মাবলম্বীদের অমানবিক নির্যাতন করেছে। আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। শত শত নেতা কর্মীকে গুম করেছে। ২০২৪ সালের নির্বাচনের আগে মাত্র দুদিনে ২৮ হাজার নেতাকর্মীকে কারারুদ্ধ করেছিল। বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এতো প্রাণ দিয়েছে, যা ইতিহাসে বিরল। অনেক মা তার ছেলে হারিয়েছে, বোন তার ভাই হারিয়েছে।

ছাত্র আন্দোলনে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদের কথা তুলে ধরে তিনি বলেন, আবু সাইদ গরীব ঘরের সন্তান। টিউশন করে লেখাপড়ার খরচ চালাত।

শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ইতিহাস বড় নির্মম, আল্লাহ তালার বিচার বড় নির্মম। আল্লাহ তালা তাদেরকে চোখের সামনে দেখিয়ে দিলো যে, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কোরআনের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, আল্লাহ বলেন, ‘আমি তোমাদের ফকির করতে পারি। ফকিরকে আমীর করতে পারি। জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি।’ আল্লাহ তালার এ বাণী অস্বীকার করেছিলেন হাসিনা। সীমা লঙ্ঘন করেছিলেন তিনি। অহংকার, কী অহংকার! আল্লাহর কী হুকুম, তাকে পালিয়ে যেতে হলো।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এখন আবার সংখ্যালঘু নিয়ে নতুন একটা খেলা শুরু হয়েছে, কিন্তু এদেশে কেউ সংখ্যালঘু নয়। তারা আবার ষড়যন্ত্র করছে, কিছু একটা করে ভারতের সহায়তায় ফিরে আসতে চায়। এদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে।’ সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ