শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

ইউএনওডিসি কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ডে ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় (ইউএনওডিসি) কর্তৃক প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ডে ভিবিএসএস ফর বোর্ডিং টিম কোর্সের ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন হলো।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

ইউএনওডিসির তত্ত্বাবধানে প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ডের ট্রেনিং ঘাঁটি বিসিজি বেইস অগ্রযাত্রার “মেরিটাইম সেফটি অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি” স্কুলে অনুষ্ঠিত হলো ভিবিএসএস (পরিদর্শন, বোর্ড, অনুসন্ধান ও জব্দ) ফর বোর্ডিং টিম কোর্স ।

লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গত ২১ নভেম্বর হতে ২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত কোর্সে প্রশিক্ষক হিসেবে রাশিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ৩ জন প্রশিক্ষক দায়িত্ব পালন করেন। বাংলাদেশ কোস্ট গার্ডের ৪ জন কর্মকর্তা ও ১২ জন নাবিকের সমন্বয়ে এই কোর্স সমাপনীর ব্যাবহারিক প্রশিক্ষণ পরিদর্শন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সার্টিফিকেট প্রদান করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

তিনি আরও বলেন, ওই প্রশিক্ষণের মাধ্যমে কোস্ট গার্ড সদস্যরা উপকূলীয় অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করা এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আগের তুলনায় আরও সুচারুরূপে পরিচালনা করতে সক্ষম হবে মর্মে আশা করা যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ