শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় কচুয়ার সেনা সার্জেন্টের মৃত্যু

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ৪৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. মাজহারুল  ওরফে মানিক (৪০) নামে এক সেনা সদস্য সার্জেন্টের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।


বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম। বুধবার (০১ জুলাই) দিনগত রাত ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মাজহারুল চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড পালগিরি পশ্চিম পাড়ার বাসিন্দা মরহুম আব্দুর রবের সন্তান ও আমির হোসেন মেম্বারের ছোট ভাই।


তিনি ঘাটাইল সেনানিবাসে সার্জেন্ট (২০০৮০৯০) হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, ঘাটাইল থেকে মোটর সাইকেলযোগে সিভিলে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন মাজহারুল। পথে বিশমাইল এলাকায় এলে পেছন থেকে আসা অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে সাভার সেনানিবাসের সিএমএইচ এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তারা দেখছেন। এছাড়া অজ্ঞাত যানবাহনকে চিহ্নিত করার চেষ্টা চলছে। একইদিন (১ জুলাই) বাদ মাগরিব তাঁর নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে  বাবার কবরের পাশে দাফন করা হয়।


মৃত্যুকালে তিনি মা,স্ত্রী,১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


এই ক্যাটাগরির আরো সংবাদ