শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

আলুর ৭ উপকারিতা

হেলথ ডেস্ক / ৪৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

আলু বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় সবজি। প্রতিদিনের তরকারি রান্নায়, রাস্তার পাশে চটপটি বা ফুসকা তৈরিতে, বাড়িতে তৈরি কাচ্চি বিরিয়ানি- কোথায় নেই আলু! এই সবজি আমাদের রান্নার একটি অপরিহার্য অংশ। এটি যেকোনো উপাদানের সঙ্গে সহজেই মিশে যেতে পারে। এই বিশেষ কারণে আলু অনেকেরই পছন্দের সবজি।

ডিকে পাবলিশিংয়ের ‌‌‘হিলিং ফুডস’ বইয়ে উল্লেখ করা হয়েছে যে আলু ভিটামিন সি, পটাসিয়াম, ফাইবার, বি ভিটামিন কপার, ট্রিপটোফান, ম্যাঙ্গানিজ এবং লুটিনের একটি চমৎকার উৎস। এটি শরীরের প্রদাহ রোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুস্থ রক্ত ​​সঞ্চালন বৃদ্ধির জন্য বিস্ময়কর কাজ করে।

9 Natural Ways To Effectively Reduce Inflammation | Dr. Seeds

প্রদাহ কমায়

আলু প্রদাহ বিরোধী। এটি ডিউডেনাম আলসারকে প্রশমিত করে এবং পেটের অম্লতা কমাতে পারে। এই সবজি আর্থ্রাইটিসের কারণে সৃষ্ট প্রদাহকেও উপশম করতে পারে। আপনার খাবারের তালিকায় আলু রাখুন। তবে মনে রাখবেন, যেকোনো খাবারই অতিরিক্ত খাওয়া ক্ষতিকর।

 

 

রক্তচাপ নিয়ন্ত্রণউচ্চ রক্তচাপ: এই নীরব ঘাতক থেকে বাঁচতে আপনি যা যা করবেন | ডিএমপি নিউজ

হ্যাঁ, আলু স্বাস্থ্যকর রক্তচাপ নিশ্চিত করতে সাহায্য করে। তবে এর অর্থ এই নয় যে আপনি ফ্যাটযুক্ত ফ্রেঞ্চ ফ্রাই, চিপস এবং সমস্ত প্রক্রিয়াজাত জাঙ্কফুড খেতে শুরু করবেন। এ ধরনের খাবার আপনার হৃদযন্ত্রে প্রভাব ফেলবে। তাই আলু খেতে হবে স্বাস্থ্যকর উপায়ে। যদি স্বাস্থ্যকরভাবে ভাবে প্রস্তুত করা হলে আলু রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। আলুতে প্রায় ১০০ ক্যালোরি আছে, কিন্তু এটি অত্যন্ত পুষ্টিকর। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং শরীর আর্দ্র রাখার জন্য খুব ভালো। আলু উচ্চ সোডিয়াম স্তরের ভারসাম্য বজায় রাখে। এতে আছে ক্লোরোজেনিক এসিড এবং অ্যান্থোসায়ানিন রাসায়নিক যা রক্তচাপ কমাতে সাহায্য করে।

মস্তিষ্ক উন্নত করার পাঁচ উপায়

মস্তিষ্কের উন্নতি

আলুতে উপস্থিত কো -এনজাইম আলফা লিপোইক অ্যাসিড মস্তিষ্কের উন্নতি করতে সাহায্য করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই অ্যাসিড আলঝাইমারের রোগীদের জন্যও বিশেষ উপকারী। আলুতে উপস্থিত বেশ কয়েকটি ভিটামিন এবং খনিজ যেমন- দস্তা, ফসফরাস এবং বি কমপ্লেক্স মস্তিষ্কের কার্যকারিতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। ভিটামিন বি ৬ স্নায়বিক স্বাস্থ্য বজায় রাখার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

 

 

হজম শক্তি বাড়ানোর কিছু উপায় ! বিস্তারিত পড়ুন | Bangla News Duniaহজমে সাহায্য করে

আলুতে থাকে পর্যাপ্ত ফাইবার। এই ফাইবার হজমে সহায়তা করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে। আলু ডায়রিয়া থেকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। আলুতে প্রচুর পটাশিয়াম থাকে। তাই ডায়রিয়ার কারণে শরীরে পটাশিয়ামের যে ঘাটতি তৈরি হয় তা পূরণে সাহায্য করে আলু।

করোনায় মানসিক সমস্যায় ভুগছেন ৪০ শতাংশ কানাডিয়ান

 

 

 

উদ্বেগ কমায়

আলুর উচ্চ কার্ব উপাদান ট্রিপটোফ্যানের মাত্রা বাড়াতে সাহায্য করে, যা শরীরে সেরোটোনিন উৎপাদনকে আরও বাড়িয়ে তোলে। এই সেরোটোনিনকে সুখের হরমোনও বলা হয়। সেরোটোনিনের এই স্পাইক মেজাজ উন্নত করতে সাহায্য করে এবং উদ্বেগ কমায়।

 

হাড়ের যত্ন - হাড় শক্তিশালী রাখার জন্য যে জিনিসগুলো থেকে দূরে থাকা উচিতহাড়ের জন্য ভালো

আলু ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ, আলু হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে। আলুতে উপস্থিত আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিংক সবই হাড়ের গঠন এবং রক্ষণাবেক্ষণে অবদান রাখে। দস্তা এবং আয়রন কোলাজেন উৎপাদন ও পরিপক্কতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলুতে এই সমস্ত উপাদান রয়েছে।

 

সুস্থ ও উজ্জ্বল ত্বকের রহস্য | স্বাস্থ্য News in Bengali

 

সুস্থ ত্বক পেতে আলুর ব্যবহার

আলু আপনার ত্বককে এক্সফোলিয়েট করতে বিস্ময়কর কাজ করতে পারে। আলুর পেস্ট এবং আধা চা চামচ দই দিয়ে মিশ্রণ তৈরি করুন। এটি মুখে লাগান এবং ২০-২৫ মিনিটের জন্য রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে এটি নিয়মিত ব্যবহার করুন।


এই ক্যাটাগরির আরো সংবাদ