শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

আ’লীগ নেতা মিজানুর রহমানের উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সুমন আহম্মেদ / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২

চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর পর্যটন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য শিল্পপতি কাজী মিজানুর রহমানের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে ২ হাজার দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (২ এপ্রিল) বিকেলে মোহনপুর ইউনিয়নে কাজী মিজানুর রহমানের বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ইফতার সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য শিল্পপতি কাজী মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সংবাদ সারাবেলা পত্রিকার প্রকাশক কাজী আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, কাজী গোলাম মর্তুজা, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কাজী জাকির হোসেন, ফজলুল হক সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তফাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজি মতিন, এখলাসপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি লিটন, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী আক্তার, মোহনপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন আক্তার সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব কাজী আবুল হোসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ