শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

আবারও স্বর্ণের দামে নতুন রেকর্ড

বানিজ্যিক ডেস্ক / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে এক হাজার ৭৭৩ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন মূল্য ২৯ মার্চ থেকে কার্যকর হবে। স্বর্ণের বিভিন্ন মান অনুযায়ী দাম নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট স্বর্ণের ভরির দাম বেড়ে হয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।

এর আগে ২৫ মার্চ ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। এক বছরে স্বর্ণের দাম ৬২ বার পরিবর্তন হয়েছে। যদিও স্বর্ণের দাম বেড়েছে, তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রূপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের ফলে স্বর্ণের বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ