শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

আফগানিস্তানে নিরাপদেই আছেন বাংলাদেশিরা: পররাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন (ফাইল ফটো)

আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক এক সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস।

আফগানিন্তানে আটকে পড়াদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিরা এখন ভয়ে এয়ারপোর্টে যেতে পারছেন না। তারা আটকে পড়েছেন। আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতে উজবেকিস্তান মিশন কাজ করছে। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থীও আটকে পড়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে ব্র্যাকের বেশ কিছু লোক রয়েছে। আমরা ৬ সপ্তাহ আগে ব্র্যাককে সতর্ক করেছিলাম, যে তারা যেন ফিরিয়ে নিয়ে আসে।

আফগানিস্তানে ১৫ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থী ফিরবেন। এসব শিক্ষার্থী বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনা করেন। তারা ছুটিতে বাড়ি গিয়েছিলেন। এখন ফ্লাইট না থাকায় সহজেই ফিরতে পারছেন না। কাবুল বিমানবন্দরে গত বৃহস্পতিবার এক ভয়াবহ বোমা বিস্ফোরণে প্রায় শতাধিক লোক মারা গেছেন


এই ক্যাটাগরির আরো সংবাদ