শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনার পদক্ষেপ নিয়েছে সরকার। দেশটিতে আটকা পড়া বাংলাদেশিদের চলতি সপ্তাহেই দেশে ফিরিয়ে আনা হবে। 

আজ রবিবার গণমাধ্যমকে একথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, সবাইকে নিয়ে আসার ব্যাপারে আমরা খুবই আশাবাদী। আমাদের নাগরিকদের নিরাপদে ফেরত আনতে ত্রিপক্ষীয় কিছু মানুষের সহায়তায় অনেক দূর এগিয়েছি। আশা করছি এক সপ্তাহের মধ্যে সবাই ফিরে আসতে পারবেন। শুধু তাসখন্দ নয়, বিভিন্ন স্থান দিয়ে তাদের ফেরত আনা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বর্তমানে আফগানিস্তানে ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন। ঢাকার পক্ষ থেকে উজবেকিস্তানসহ আশপাশের দেশগুলোর কাছে বাংলাদেশিদের ফেরত আনতে ট্রানজিট চাওয়া হয়েছে। অনেক দেশই ট্রানজিট দিতে রাজি রয়েছে। ফলে যাকে যেখান থেকে সুবিধা সেখান থেকে ফেরত আনার ব্যবস্থা করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ