শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

আইপিএল নিলামে মোহাম্মদ আজহার উদ্দিনসহ নতুন দশ মুখ

স্পোর্টস ডেস্ক / ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৪তম আসরের নিলামে থাকছে ১০ জন নতুন ক্রিকেটার। চেন্নাইয়ের গ্র্যান্ড ছোলা হোটেলে আগামী ১৮ ফেব্রুয়ারি হতে পারে নিলাম।

নিলামের আগেই অংশগ্রহণকারী দলগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারকে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে। নিলামের আগে প্রতিটি দল তাদের স্ট্র্যাটেজি সাজিয়ে নিচ্ছে।

নিলামে তারকাদের সঙ্গে রয়েছেন দশজন নতুন মুখ। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৬ ম্যাচে দুবার ইনিংসে ৪ উইকেটসহ ১৬ উইকেট শিকার করেছেন আশুতোষ আমন। এই রিস্ট স্পিনারকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজি মালিকরা হুমড়ি খেয়ে পড়তে পারে।

আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নজরে রয়েছেন লুকম্যান মেরিওয়ালাও। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদাকে ফাইনালে তোলার অন্যতম নায়ক মেরিওয়ালা। ৭ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন বাঁ-হাতি এই পেসার। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে আলোড়ন তৈরি করেন তিনি।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রত্যাশিত পারফরম্যান্স করে আইপিএল খেলার জোর সম্ভাবনা তৈরি করেছেন চেতন শাকারিয়া। ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন কেদার দেবধর। দারুণ পারফরম্যান্স করে দল পাওয়ার জোর সম্ভাবনা তৈরি করেছেন তিনি। নিলামে তিনি অবিক্রীত থাকলে সেটাই হবে আশ্চর্যের।

নিলামে দল পেতে পারেন তরুণ ক্রিকেটার অভি বারোট, রাহুল সিং, শেলডন জ্যাকসন, মোহাম্মদ আজহারউদ্দিন, প্রেরক মানকাদ ও ভেঙ্কটেশ আইয়ার।


এই ক্যাটাগরির আরো সংবাদ