শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার বর্ণাঢ্য জীবন

মোঃ রবিউল আলম, মতলব (দঃ) / ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া ১ জুন ১৯৭২ সালে লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চর বনশি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ শওকত আলী খান ও মাতা জয়ফুলেননেছা। এক বোন চার ভাইদের মধ্যে তিনি চতুর্থ।

মোহাম্মদ মহিউদ্দিন মিয়া শিক্ষা জীবন শুরু করেন পারিবারিক মক্তব শিক্ষার মাধ্যমে।পরে তিনি চর বনশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন ও চর আবাবিল রুসুলদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা গ্রহন করে ১৯৮৭ সালে এস.এস.সি পাস করেন। তারপর লক্ষীপুর সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। এরপর ঢাকা সিটি কমার্স কলেজ থেকে ব্যবসায় শিক্ষায় (স্নাতক সম্মান) এবং
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট (ব্যবস্হাপনায়) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০০ সালে সরাসরি এস আই পদে ভর্তি হয়ে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি তে প্রশিক্ষন সম্পন্ন করেন । তারপর চট্রগ্রাম জেলায় প্রথম পোস্টিং এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

২০১১ সালে কুমিল্লা জেলা হতে পুলিশ ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করে মেহেরপুর জেলার গাংনী থানার ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন। সেখানে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে পরবর্তীতে যশোর, কুমিল্লা জেলা সহ এবং চাঁদপুর জেলা ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর চাঁদপুরের ডিবি ক্রাইম কন্টোল সহ কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ১১ই নভেম্বর (বুধবার) ২০২০ইং তারিখে মতলব দক্ষিণ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করছেন।

কর্মময় জীবনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করছেন। তিনি ব্যাক্তিগত জীবনে বিবাহিত ও দুই সন্তানের জনক।


এই ক্যাটাগরির আরো সংবাদ