শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

অপরূপ প্রকৃতির সাজে নরসুন্দা লেকসিটি

লাইফস্টাইল ডেস্ক / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
নরসুন্দা লেকসিটি - কিশোরগঞ্জ জেলা ।

কিশোরগঞ্জ জেলা শহরের বুক চিরে বয়ে যাওয়া নরসুন্দা নদীর কূল ঘেঁষে নির্মিত হয়েছে একটি মুক্তমঞ্চ। নাম দেওয়া হয়েছে ‘নরসুন্দা লেকসিটি’। নয়নাভিরাম প্রকল্পটি এখন শহর ও শহরতলির মানুষের কাছে প্রধান বিনোদন কেন্দ্র ও আমেজের জায়গা হয়ে ওঠেছে।

শহরের মধ্য দিয়ে এক সময়ের খরস্রোতা নরসুন্দা নদী ঘিরে রয়েছে নানা উপাখ্যান। তা জীবন্ত করে তোলার লক্ষ্যে মৃতপ্রায় নরসুন্দা নদীকে ঘিরে তৈরি হয়েছে এই লেকসিটি। প্রকল্পে নির্মিত ৫টি দৃষ্টিন্দন সেতু ইতোমধ্যে শহরের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। নদীর দুই পাড়ের উত্তাল বাতাস আর সৌন্দর্য উপভোগ ও হাঁটাচলা করার জন্য রয়েছে সুপরিসর ওয়াকওয়ে। আখড়াবাজারে দৃষ্টিনন্দন সেতুর কাছে স্বাধীনতা চত্বরে প্রায় দিনই বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

গুরুদয়াল সরকারি কলেজ থেকে গৌরাঙ্গবাজার সেতু পর্যন্ত নদী-তীরবর্তী হাঁটার সড়ক শহরবাসীকে শরীর ও মন সতেজ রাখার সুবিধা দিয়েছে। এ ছাড়া গৌরাঙ্গবাজার সেতু সংলগ্ন নদীর পাড়ে পার্কের সৌন্দর্য বর্ধনের কাজ এখনো চলছে। এটি শহরবাসীর বিনোদনে বাড়তি আনন্দ জোগায়। নরসুন্দার বড়পাড়ে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের পুকুর, ভাসমান মুক্তমঞ্চ, পর্যবেক্ষণ টাওয়ার ইতোমধ্যে মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠেছে। দর্শনার্থীদের থাকার জন্য কিশোরগঞ্জ শহরে বিভিন্ন আবাসিক হোটেলও রয়েছে। শহরের ক্যাসেল সালাম, গাংচিল ও হোটেল উজানভাটি, হোটেল শ্রাবনী, হোটেল আলমোবারকসহ আরো অনেক আবাসিক হোটেল রয়েছে।

নতুন এই বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা একজন দর্শনার্থী শেখ সালাম। তিনি বলেন, ‘এখানে এসে বেশ ভালোই লাগছে। পরিবারের সবাইকে নিয়ে এসেছি। বাকি কাজ সম্পন্ন হলে আরও সুন্দর দেখাবে।’

তমার বাড়ি কিশোরগঞ্জ শহরে। তিনি ঘুরতে এসেছেন বন্ধুকে নিয়ে। তিনি বলেন, ‘করোনার জন্য কলেজ বন্ধ। বাসা থেকেও তেমন বের হই না। আজ ঘুরতে আসলাম। অনেক ভালো লাগছে।’

 

  • যেভাবে ঘুরে আসতে পারেন :

কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র গুরুদয়াল সরকারি কলেজের সম্মুখভাগে এই নরসুন্দা লেকসিটি অবস্থিত। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে বাস যোগে যাওয়া যাবে। তবে, ঢাকা থেকে ট্রেন এবং বাস দুটোতেই যাওয়া যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ