শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

অধিকাংশ মিউচ্যুয়াল ফান্ড দর-পতনের তালিকায়

নিজস্ব প্রতিবেদক / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে অধিকাংশ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর পতন হয়েছে। ফলে আলোচ্য সপ্তাহে ডিএসইর দর কমার শীর্ষ দশের তালিকায় স্থান দখল করে নিয়েছে মিউচ্যুয়াল  ফান্ড।

২১ নভেম্বর (শনিবার) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, গত সপ্তাহে দর কমার শীর্ষ তালিকায় উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট দর কমেছে ২২ দশমিক ৬৬ শতাংশ। এ সময় ফান্ডটি ১৫ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। ফান্ডটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৩ কোটি ১৭ লাখ ৫৪ হাজার টাকা।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। গত সপ্তাহে ফান্ডটির দর কমেছে ২১ দশমিক ০৯ শতাংশ। আলোচ্য সময়ে ফান্ডটির ১৩ কোটি ৮২ লাখ ৪৩ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। যার দৈনিক গড় লেনদেন হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকা।

এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড দর কমার তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে। গত সপ্তাহে ফান্ডের ইউনিট দর কমেছে ২০ দশমিক ৪৯ শতাংশ। আলোচ্য সময়ে ফান্ডটির ২৯ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। যার দৈনিক গড় লেনদেন হয়েছে ৫ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার টাকা।

দর কমার তালিকায় থাকা অন্য ফান্ড ও কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এস এস স্টিল, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।


এই ক্যাটাগরির আরো সংবাদ