শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

অগ্নিকাণ্ড নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে: আইজিপি

দর্পণ ডেস্ক / ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘সম্প্রতি রাজধানীতে ঘটা বিভিন্ন অগ্নিকাণ্ড নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘রাজধানীর বিভিন্ন মার্কেটের অগ্নিকাণ্ড যারা ঘটাচ্ছে বা যেভাবে ঘটছে, সেটি আমরা খতিয়ে দেখছি। এছাড়া প্রতিটি ঘটনাই আমরা খতিয়ে দেখছি। যদি এসব অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতার ঘটনা হয়ে থাকে, তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’তিনি বলেন, ‘ইদানীং লক্ষ্য করছি যে, কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এর কারণে কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের বিষয়ে দোকান মালিক সমিতি দৃষ্টি রাখবে বলে আশা করছি। আমি অনুরোধ করবো, যেহেতু অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে, তাদের প্রতি যদি আপনাদের সহযোগিতার হাত বাড়ানো হয়, তবে তাদের উপকার হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিতি ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান, এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ