শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

অক্সিজেন সেবা নিয়ে ‘হেল্পলাইন মতলব’

মোঃ ফয়সাল খন্দকার, মতলব (দ;) (চাঁদপুর) / ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংকট মোকাবেলায় মানুষের পাশে এগিয়ে এসেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্পলাইন মতলব’ বিশ্ববিদ্যালয়-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও স্থানীয় সচেতন তরুণদের নিয়ে এটির যাত্রা শুরু হয়েছে।

বর্তমানে একঝাঁক স্বেচ্ছাসেবী তরুণ নিজের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করাপূর্বক হেল্পলাইন মতলবের মাধ্যমে মতলববাসীকে সংকট মোকাবেলায় বিভিন্ন জরুরী সেবা দিয়ে যাচ্ছেন সাথে নতুন করে যুক্ত হয়েছে অক্সিজেন সেবা। দুই উপজেলার ২ টি পৌরসভা ও ২০ টি ইউনিয়নেই স্বেচ্ছাসেবকগণ মোটরবাইকের মাধ্যমে সেবা পৌছে দিচ্ছেন।”

‘হেল্পলাইন মতলব’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজ খুলে সংগঠনের কল সেন্টারের ছয়টি ফোন নম্বর দুই উপজেলা ব্যাপী ছড়িয়ে দেয়া হয়েছে। লকডাউন ও সামাজিক দুরত্ব বজায় রাখার কারণে অসহায় হয়ে পড়া মতলবের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এসব নম্বরে জরুরি সহায়তার জন্য ফোন করছেন। সংশ্লিষ্ট ঠিকানায় হেল্পলাইনের স্বেচ্ছাসেবকগণ সরাসরি গিয়ে সহায়তা পৌছে দিচ্ছেন।

এ বিষয়ে উদ্যোক্তাদের একজন নূর মোহাম্মদ তামিম জানান, অসহায় পরিবারকে হেল্পলাইন মতলবের জরুরি ফোন নম্বরে ফোন করলে করোনা সংক্রান্ত তথ্য, অক্সিজেন সেবা, ডাক্তারের মাধ্যমে সরাসরি টেলিমেডিসিন সেবা, অ্যাম্বুলেন্স সেবা, হাসপাতালের তথ্য, বিনামূল্যে সাধারণ ওষুধ পৌছে দেয়া, খাদ্য সামগ্রী, করোনা কালীন সময়ে অসহায় কৃষকদের ধান কাটা সহ ইত্যাদি সেবা বিনামূল্যে দেয়া হচ্ছে কোনো পরিবারের প্রয়োজন হলে নিত্য বাজার পরিবারের অর্থে করে পৌছে দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, টেলিমেডিসিন সেবার জন্য ডাক্তার দেবাশীস সরকার,ডাক্তার শরিফ আহমেদসহ বেশ কয়েকজন কল সেন্টারের নম্বরগুলোতে যুক্ত আছেন। যেকোন অসুস্থতায় যেহেতু গ্রামের মানুষ প্রথমেই স্থানীয় পল্লী চিকিৎসকদের কাছে যায় তাই কোভিড-১৯ রোগের কথা মাথায় তাদেরকে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট(পিপিই) দেওয়া হয়েছে। স্থানীয় পশু- পাখিকে এই সময়ে খাবার দেয়া হচ্ছে।

সংগঠনটির উদ্যোক্তা সাজিন আহম্মেদ কৌশিক জানান, আমরা জাতির এই দুঃসময়ে মতলববাসীর পাশে থাকার চেষ্টা করছি। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে আমরা পরিকল্পিত আরো কিছু কাজ করতে পারছি না। সরকারি সহায়তা পেলে সেগুলোও করা সম্ভব হতো। (২৪ ঘন্টা হটলাইন – ০১৩২২২১০২২২)


এই ক্যাটাগরির আরো সংবাদ