শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে শিকল দিয়ে হাত পা বেঁধে মারধর

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১

ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পুর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামে চাঁদার টাকা না পেয়ে পাটোয়ারী বাজার ব্যবসায়ী কে মধ্যযুগীয় কায়দায় ঘরের পালার সাথে হাত পা বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৯ মে ) বিকাল ৩ টায় ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের শোশাইরচর চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায় স্থানীয় পাটারী বাজার সংলগ্ন চৌধুরী বাড়ির ইউসুফ মোল্লা ও তার ছেলে ফাহাদ এবং মোস্তফাসহ ৫/৭জন পূর্ব শত্রুতার জের ধরে আসমকা পাটোয়ারীবাজার খান ইলেকট্রনিক এর সামনে প্রথমে মুরাদকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন এবং খান ইলেকট্রনিক এর সামনের থাই গ্লাস ভাঙচুর করে।
একই ঘটনাকে কেন্দ্র করে মুরাদের বড় ভাই ফরিদ আহমেদ কে রাস্তা থেকে ধরে নিয়ে ইউসুফ মোল্লার ঘরে নিয়ে শিকল দিয়ে হাত পা বেঁধে ও গলায় গামছা দিয়ে মারাত্মক লাঠিপেটা করে পরে বাজারের কিছু ব্যবসায়ী জসীমউদ্দীন, শাহরিয়া, আজিজ ,ফরিদসহ অনেকে গিয়ে ফরিদ কে উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে ৯৯৯ এ ফোন করলে ফরিদগঞ্জ থানার এ এস আই ইকবাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে । পরবর্তীতে পুলিশ মুরাদ এবং ফরিদকে ফরিদগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী মুরাদ জানান গত তিনদিন আগে ইউসুফ মোল্লার ছেলে ফাহাদ হোসেন আমার দোকানে গিয়ে ৫০,০০০/ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে আমাকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন। বাজার ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন এবং দোষীদের উপযুক্ত সাজা হওয়ার আহ্বান যানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ