শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে ৪ হাজার পরিবার

সজীব দেবনাথ, চাঁদপুর / ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১

করোনা পরিস্থিতিতে অসহায়, দুস্থ ও কর্মহীন বিভিন্ন পেশার ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা ত্রাণ (প্রধানমন্ত্রীর উপহার) বিতরণ করেছে চাঁদপুরের জেলা প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার দ্বিতীয় ঢেউ এর শুরু থেকে ৮ দফায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

বুধবার (৫ মে) সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে অষ্টম দফা ৫শ’ পরিবারে ত্রাণ (চাল) বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

উপস্থিত কর্মহীন লোকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আজকে আপনারা যে ত্রাণ পেয়েছেন এটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। প্রধানমন্ত্রী সব সময় আপনাদের কথা চিন্তা করেন এবং ভাবেন। তাই প্রধানমন্ত্রী আপনাদের সহায়তার জন্য চাঁদপুর জেলার জন্য ২ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এবং এই বরাদ্দকৃত টাকা উপজেলা, পৌরসভা ও ইনিয়নে ভাগ করে দিয়েছি। ইতোমধ্যে এসব বরাদ্দকৃত ত্রাণ বিতরণ শুরু হয়েছে।

তিনি আরো বলেন, জেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে এবং আপনাদের কথা ভাবে। যারা সহায়তার জন্য আমাদেরকে ম্যাসেজ দিচ্ছেন, তাদের ঠিকানা অনুযায়ী ত্রাণ পৌঁছানো হচ্ছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

এ সময় উপস্থিত ছিলেন নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমতিয়াজ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান, রেশমা খাতুন। ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ।

ত্রাণ প্রাপ্তদের মধ্যে ছিলেন মাছ ঘাট শ্রমিক ১০০জন, হটলাইনে আবেদনকৃত ৫০জন, সিএনজি চালিত অটোরিকশা ও অটোবাইক চালক ৫০জন, সমাজতান্ত্রিক শ্রমিকদল ৫০জন, মহিলা আওয়ামীলী কর্তৃক দুস্থ ৭০জন, শ্রমিকলীগ কর্তৃক দু:স্থ ৫০জন অন্যান্য পেশাসহ ৫১০জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ