শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

হাজীগঞ্জে ঠিকানা বিহীন ৫ পরিবাবার পেলো ঘর

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কী গ্রামে ১ম পর্যায়ে বাস্তবায়িত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার ৫টি ঘরের চাবি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্ত এমপির পক্ষে উপকারভোগীদের হাতে তুলে দিয়েছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার।

এর পূর্বে ঠিকানা বিহীন ৫ পরিবারের সাথে মুঠোফোনে কথা বলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

টেলিফোনে তিনি ঠিকানাবিহীন ৫ পরিবারকে আশ্বস্থ করে বলেন, আপনাদের আপনাদের স্কুল ও কলেজ পড়ুয়া সন্তানদের লেখাপড়া চালিয়ে নেয়ার জন্য সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন, দিন মজুর, ভ্যান চালক ও কৃষক শ্রেণির ঠিকানাবিহীন এ মানুষগুলো আজ নিজ গৃহে উঠতে পেরে অত্যন্ত আনন্দিত। আমিও আপনাদের আনন্দে আনন্দিত হয়েছে।

তিনি বলেন, মানবতার মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশব্যাপী অনেকগুলো মানুষের মুখে এমন হাসি ফুটিয়েছেন। আপনার সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মানিক হোসেন প্রধানীয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন।
৫টি ঘর পাওয়া উপকারভোগীরা হলেন ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা গ্রামের নান্নু মিয়া, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মো. মনির উল্যাহ, কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কী গ্রামের নবীর হোসেন, রাজারগাঁও ইউনিয়নের মুকন্দসার গ্রামের শাহজালাল প্রধানীয়া এবং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের মো. মকবুল হোসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ