শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

মতলব কোল্ড স্টোরেজে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি

মো: রবিউল আলম, মতলব (দ;) / ৪২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও মার্চেন্ডাইজ কোল্ড স্টোরেজ লিমিটেডে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা।

এ কোল্ড স্টোরেজে প্রশাসনের নজরদারি প্রয়োজন মনে করছেন সাধারণ কৃষকরা। সরকারি মূল্য তালিকার চেয়ে অধিক মূল্যে আলু বিক্রি করা হয় এখানে। অধিক মূল্যের কারণে এলাকার কৃষকরা আলু না কিনে বাড়ি ফিরে যাচ্ছেন। দুশ্চিন্তায় পড়েছেন অনেক কৃষক।

প্রতি কেজি আলু ২৭টাকা হারে ৫০ কেজির প্রতি ব্যাগ আলুর দাম হয় ১৩শ ৫০ টাকা। চার্ট টানানো এবং সরকারি মূলে বিক্রির কথা থাকলেও তা মানছে না পাইকারী আলু ব্যবসায়ী ও মজুদকারীরা। এখানে প্রতিব্যাগ আলু বিক্রি হচ্ছে গড়ে ২ হাজার থেকে ২ হাজার ১শ টাকা দরে। কোল্ড স্টোরের কর্তৃপক্ষকে হাত করেই এ অধিক দামে আলু বিক্রি হচ্ছে। অনেক আলু ব্যবসায়ী ও এজেন্ডরা কম মূল্যে আলু ক্রয় করে এখন অধিক মূল্যে আলু বিক্রি করছেন। এখানে রয়েছে অসংখ্য দালাল। কেউ আলু বিক্রি করতে আসলে আলু কম দামে বিক্রি করতে নিষেদ করেন তারা। কেউ কম রেটে আলু বিক্রি করলে ঐ দালালরা দমকাদমকি ও করে থাকেন। বিনিময়ে তাদের কাছ থেকে ও টাকা নেন। বীজ আলু রেখে অতিরিক্ত আলু মজুদ রাখা যাবে না এমন কথা থাকলেও এ নিয়ম মানা হয় নি এ কোল্ড স্টোরেজে।

মতলবের নায়েরগাঁও বাজারের সবুজ মিয়া নামের এক ব্যবসায়ী এখানে ২শ ৮০ বস্তা আলু মজুদ রেখেছেন। কম রেটে কিনে এখন বিক্রি করছেন অধিক মূল্যে। তাফাজ্জল নামে আরেক ব্যক্তি ৫০বস্তা আলু মজুদ রেখে ২ হাজার টাকা করে বিক্রি করেছেন। ঘোনা গ্রামের রশিদ ও পেয়ারী খোলা গ্রামের মান্নান ৪ বস্তা করে আলু কিনতে এসে অধিক মূল্যের কারণে ফিরত চলে যান।

এই কোল্ড স্টোরেজের ম্যানেজার মাসুদ আলী’র সাথে আলাপ করলে তিনি বলেন, আমরা কম মূল্যে আলু বিক্রির জন্য চার্ট টানিয়ে দিয়েছি। কিন্তু মজুদদার কৃষকরা তা মানছেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক’র সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও পাওয়া যায় নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ