শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নন্দীগ্রামে সরকারি আইন অমান্য করে ফসলি জমীতে পুকুর খনন

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে সরকারি আইন অমান্য করে ২নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জিল্লুর রহমানের তত্ত্বাবধায়নে চলছে আবাদি জমিতে অবৈধ পুকুর খনন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ২নং সদর ইউনিয়নের গোছন গ্রামের আলহাজ্ব ইসমাইল হোসেনের ছেলে মোঃ নয়ন তাদের আবাদি প্রায় দেড় বিঘা জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছে।

এ বিষয়ে জমির মালিকের কাছে পুকুর খননের অনুমতি পত্র দেখতে চাইলে সে জানান, স্থানীয় ইউপি সদস্যের কাছে আছে তার কাছ থেকে দেখে নিন। পরে ইউপি সদস্য জিল্লুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন আখতার ও ২নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারী বারেক পুকুর কাটার অনুমতি দিয়েছে। তাদের অনুমতিতে আমার নিজ তত্ত্বাবধায়নে পুকুর খনন করছি আপনাদের কিছু জানার থাকলে তাদের সাথে কথা বলুন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতারের সাথে কথা বললে তিনি জানান, আমার পক্ষ থেকে কোন ফসলি জমিতে পুকুর খননের অনুমতি দেয়া হয়নি। আমি বর্তমানে বগুড়া পৌরসভা নির্বাচনে আছি, নির্বাচন শেষে উক্ত অবৈধ পুকুর খনন বিষয়ে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে। উক্ত বিষয়ে ২নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারী বারেকের মোবাইলে ফোন করলে ফোন রিসিভ করেনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ