শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

এনসিপি নির্বাচনী রোডম্যাপকে ইতিবাচক কিন্তু শর্তসাপেক্ষ মনে করছে

নিজস্ব প্রতিবেদক / ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), তবে দলটি মনে করছে, জুলাই সনদ চূড়ান্ত না করেই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, যা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে অবস্থান প্রকাশ করে এনসিপি। লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলসহ অন্যান্য নেতারা।

আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। এই লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশনে এনসিপি তাদের মতামত দিয়েছে। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য ৬টি উপায় নিয়ে ঐকমত্য কমিশনে মতামত এসেছে, যার মধ্যে গণপরিষদ নির্বাচনের দাবি ছিল। অন্যান্য দলের প্রস্তাবে গণভোট ও সংবিধান সংস্কার সভাসহ বিভিন্ন প্রস্তাব রয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একপাক্ষিকভাবে নির্বাচনের সময় ঘোষণা আমাদের কিছুটা হতবাক করেছে। যদিও তা বৃহত্তর স্বার্থে মেনে নেওয়া হয়েছে। তবে রোডম্যাপ প্রকাশের পূর্বে সরকারকে সংস্কার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতি প্রদর্শনের আশা ছিল। এখনো জুলাই সনদের আইনি ভিত্তি চূড়ান্ত না হওয়ায় এবং বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারিত না হওয়ায়, নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে।

এনসিপি নেতা আরও বলেন, “আমরা নির্বাচন বিরোধী নই। রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছি। তবে যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে। নির্বাচনের প্রস্তুতি গ্রহণের দায় ভবিষ্যতে সরকারেরই বহন করতে হবে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ