শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

পুলিশের কাছে ভারি মারণাস্ত্র নয়, থাকবে আধুনিক রাইফেল: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

মাঠপর্যায়ের পুলিশের কাছে আধুনিক রাইফেলের মতো কার্যকর অস্ত্র থাকবে, তবে ভারি মারণাস্ত্র দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে বিশেষায়িত বাহিনী, যেমন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো ইউনিটের কাছে প্রয়োজন অনুযায়ী ভারি অস্ত্র থাকবে বলেও জানান তিনি।

শনিবার (১৪ জুন) সকালে রাজধানীতে অবস্থিত এপিবিএনের সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরবর্তীতে তিনি র‌্যাব-১ কার্যালয়েও পরিদর্শনে যান।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মাঠপর্যায়ের আইন-শৃঙ্খলা বাহিনীর অস্ত্র ব্যবস্থাপনায় নতুন কৌশল গ্রহণ করা হচ্ছে। পুলিশ সদস্যদের হাতে কার্যকর ও প্রতিরক্ষামূলক আধুনিক রাইফেল থাকবে। তবে সাধারণ সদস্যদের কাছে ভারি মারণাস্ত্র থাকবে না।”

তিনি আরও বলেন, “এপিবিএন বা র‌্যাবের মতো বিশেষায়িত ইউনিটের হাতে নির্দিষ্ট পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ভারি অস্ত্র থাকবে, যাতে তারা ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনায় দক্ষতা দেখাতে পারে।”

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগে সংবেদনশীলতা বজায় রাখার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অপ্রয়োজনীয় বলপ্রয়োগ যেন না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক। মানবাধিকার রক্ষাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।”

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে মাদক, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ ও সহিংসতা দমন এবং নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে কাজ করছে। জনগণের সহায়তায় আমরা ইতোমধ্যেই অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি।”

দেশের নগরজীবনে যানজটের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী একটি দেশে মোট এলাকার ২০ শতাংশ রাস্তা থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে তা ৭ শতাংশও নেই। সেই সঙ্গে দিন দিন গাড়ির সংখ্যাও বাড়ছে। ফলে যানজট অনিবার্য হয়ে দাঁড়ায়। তবুও সরকার তা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

সাম্প্রতিক ঈদুল আজহার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “দু-একটি চুরি বা ছিনতাইয়ের ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপরাধ ঘটেনি। এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে, যা আমাদের জন্য ইতিবাচক দিক।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। সরকারের কার্যক্রমের ধারাবাহিকতা ও শক্তিশালী নিরাপত্তা কাঠামোর মাধ্যমে নিরাপদ ও স্থিতিশীল সমাজ গঠনের লক্ষ্য বাস্তবায়ন করা হবে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ