শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ভারতের মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অপপ্রচার চালাচ্ছে

নিজস্ব প্রতিবেদক / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে কেউ যাতে জুলাই বিপ্লবের অর্জন কেড়ে নিতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘দেশে অভ্যুত্থান হলেও দোসররা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সীমান্তের ওপারের বসে দোসররা প্রতিনিয়ত চক্রান্ত চালিয়ে যাচ্ছে।  বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। এই বাংলাদেশ আমরা কখনো দেখতে চাইনি।’

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের এক অনুষ্ঠানে ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, মৃত্যুর আগে শেষ আশা ছিল, স্বৈরাচার সরকারের পতন দেখে যাওয়ার। সেটা হয়েছে। কিন্তু আমরা এখনো ক্রান্তি পার হইনি। ধাপ পেরিয়েছি।

মির্জা ফখরুল বলেন, ‘দেশকে আবারও যেন অন্ধকারে দিকে ঠেলে দিতে না পারে, সেই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ