শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে দুই শতাধিক জেলেদের মাঝে ডিসির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

লক্ষ্মীপুরে কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। এ শীতের মধ্যেই খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে ভাসমান জেলেদের (মানতা সম্প্রদায়)। খবর পেয়ে কম্বল নিয়ে মেঘনা নদীর পাড়ে ছুটে যান লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এ শীতে প্রায় ২০০ পরিবার পেয়েছে ডিসির দেওয়া উষ্ণ উপহার।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট মেঘনারপাড় ধীবর বিদ্যানিকেতন প্রাঙ্গণে জেলেদের হাতে কম্বলগুলো তুলে দেন ডিসি।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল।

ভাসমান জেলেদের মধ্যে ৮০ বছরের বয়সী শহরজান বানুর গায়ে কম্বল জড়িয়ে দেন ডিসি। এতে শহরজান বানুর মুখে হাসি ফুটে উঠে। কম্বল বিতরণের আগে ডিসি কয়েকজন জেলের সঙ্গেও তাদের জীবন জীবিকা নিয়ে কথাও বলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ