শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

নিখোঁজের ৭ ঘণ্টা পর সৈকতে ভেসে আসল পর্যটকের লাশ

কক্সবাজার প্রতিনিধি / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক স্কুলছাত্র আবদুল্লাহর (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জালিয়াপালং ডেইল পাড়া সৈকত পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার জালিয়াপালং ডেইল পাড়া এলাকায় সাগর তীরে ভেসে আসে স্কুলছাত্র আবদুল্লাহর লাশ। ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিখোঁজ স্কুলছাত্র আব্দুল্লাহকে উদ্ধারে অভিযানে ইনানীসহ আশেপাশে সাগরে কোস্ট গার্ড, সী সেইফ লাইফ গার্ডসহ ফায়ার সার্ভিসের টিম অংশ নেয়।

এর আগে বুধবার সকাল ১১টার দিকে আব্দুল্লাহ নিখোঁজ হন।

নিখোঁজ আব্দুল্লাহ ঢাকার মহাখালীর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ও এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।  তার পিতা সেনাবাহিনীর চিকিৎসক বলে জানা গেছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, পরিবারের সাথে বেড়াতে এসে তারা উখিয়ার ইনানী হোটেল রয়েল টিউলিপে উঠেছিল। অভিভাবকদের না জানিয়ে ইনানীর সমুদ্র সৈকতে ৪ জন কাজিন মিলে গোসল করতে নেমে আব্দুল্লাহ। গোসল সেরে ৩ জন উপরে উঠতে পারলেও আবদুল্লাহ সাগরের ঢেউয়ের তোড়ে ডুবে যায়।

দীর্ঘ ৭ ঘন্টার উদ্ধার অভিযানের পর আব্দুল্লাহর লাশ ডেইলপাড়া সৈকত এলাকা থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আবু সুফিয়ান সহ প্রশাসনের কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ