শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

র‌্যাবের হাতে আটক ‘জিনের বাদশা’ জাকির

নিজস্ব প্রতিবেদক / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

চাঁদপুরের কচুয়ার দুইটি পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাকির হোসেন নামের এক কথিত জিনের বাদশাকে আটক করেছে র‌্যাব।

এছাড়াও প্রতারণার অর্থে তৈরীকৃত বাড়ি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক (কোম্পানী অধিনায়ক) মেজর মোহাম্মদ সাকিব হোসেন শনিবার এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, কচুয়া উপজেলার এক প্রবাসীর স্ত্রী তার ২ ছেলে ও ২ মেয়েকে পড়াশোনা করানোর জন্য ২০১৩ সালে নারায়ণগঞ্জে বসবাস শুরু করে। স্বামী প্রবাসী হওয়ায় ২০২০ সালের অক্টোবরে করোনাকালে তাৎক্ষণিক বিভিন্ন সহযোগিতা প্রাপ্তির আশায় জাকির হোসেনের সাথে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে (আনোয়ারা মঞ্জিল, ২৫৩, পাইনাআদি, নতুন মহল্লা, আবাসিক এলাকা) সাবলেট বাসায় উঠেন।

এরপর প্রবাসীর স্ত্রী তার নিজের ও মেয়ের শারীরিক সমস্যা সমাধানের জন্য কথিত জিনের বাদশা জাকির হোসেনের স্ত্রীর মাধ্যমে তার শরণাপন্ন হন। তাদেরকে ‘বদজিন’ আছর করেছে। সেই জিন ছাড়ানো ও গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলে জাকির হোসেন বিভিন্ন সময়ে মোট ৩০ লাখ টাকা আত্মসাত করে।

পরবর্তীতে প্রবাসীর স্ত্রীর বোনের পরিবার থেকেও প্রতারণার মাধ্যমে আরো ৫০ লাখ টাকা হাতিয়ে দেয় জাকির হোসেন। এ পর্যায়ে কৃষক আবুল খায়েরকে (প্রবাসীর স্ত্রীর ভগ্নিপতি) মহাশক্তিধর অলৌকিক ক্ষমতার অধিকারী (যা চাইবে তাই করতে পারবে) করা এবং মেয়েকে আছর করা জিনকে বোতলবন্দী করার প্রতিশ্রুিতি দেয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ