শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সিলেটে করোনার বুস্টার ডোজ টিকা প্রদান শুরু

সিলেট ব্যুরো / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

সিলেটে শুরু হয়েছে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম। বৃহস্পতিবার সকাল ১০টায় সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে দিয়ে শুরু হয় বুস্টার ডোজের কার্যক্রম।

সিলেটে কেবলমাত্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে দেয়া হয় বুস্টার ডোজ। প্রথম দিন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত বুস্টার ডোজ নেন প্রায় দু’শ জন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, আপাতত গণহারে বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে না। যাদের করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ছয় মাস পেরিয়েছে, তাদেরকেই বুস্টার ডোজের বিবেচনায় আনা হচ্ছে। ঢাকায় স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায় থেকে বুস্টার ডোজ প্রদানের জন্য ৬ হাজার ৩৩৩ জনের তালিকা সিলেটে পাঠানো হয়েছে। এ তালিকা ধরে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।

ডা. জাহিদ জানান, যারা বুস্টার ডোজ নেবেন তারা কেন্দ্রে আসার আগে সুরক্ষা ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকা কার্ডটি পুণরায় প্রিন্ট দিয়ে নিয়ে আসতে হবে। নতুন টিকা কার্ডে বুস্টার ডোজ কলাম সংযোজন করা হয়েছে।

সিসিকের স্বাস্থ্য বিভাগ জানায়, যাদের টিকা কার্ডে কেন্দ্র সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল উল্লেখ থাকবে, তাদেরকেও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে। কারণ, পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্র আপাতত বন্ধ রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ