শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে বিচারকাজ চলবে শারীরিক উপস্থিতিতে

আশেক এলাহী / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

পয়লা ডিসেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

আজ সোমবার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে, ডিসেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে আদালতগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গত ১০ নভেম্বর আপিল বিভাগে এক মামলার শুনানিতে এ কথা জানান প্রধান বিচারপতি।

সে দিন প্রধান বিচারপতি বলেন, আগামী ডিসেম্বর থেকে ফিজিক্যাল (শারীরিক উপস্থিতিতে) কোর্ট খুলে দেব। তবে ভার্চ্যুয়াল কোর্টে কাজ হয় ডাবল। ধরুন হঠাৎ এখন আমাদের অ্যাটর্নি জেনারেলকে প্রয়োজন হলো। তখন তিনি এনেক্স বিল্ডিংয়ে, তার আসতে আসতে ১৫ মিনিট সময় নষ্ট। আর ভার্চ্যুয়ালি হলে অ্যাটর্নি জেনারেল একই চেয়ারে বসে থাকেন, জাস্ট টিপ দিয়ে দেন।

আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আপনারা সবাই ফিজিক্যাল কোর্টের ভক্ত। ডিসেম্বর থেকে আমি সব ফিজিক্যাল কোর্ট খুলে দেব।

সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা থেকেও আইনজীবীরা শুনানিতে অংশ নেন উল্লেখ করে তিনি বলেন, এরকম অনেকেই আছেন। অ্যাটর্নি জেনারেলও দেশের বাইরে থেকে শুনানি করেছেন।

প্রসঙ্গত, করোনা মহামারির পর আপিল বিভাগের কার্যক্রম ভার্চ্যুয়ালি চলে আসছিল। তবে হাইকোর্ট বিভাগ শুরুতে ভার্চ্যুয়ালি ছিল। এখন উভয় পদ্ধতিতে চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ