শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

হরিনাঘাট নৌ পুলিশ ফাড়িঁর অভিযানে কারেন্ট জাল সহ আটক ৯ জেলে

নিজস্ব প্রতিবেদক / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১

চাঁদপুরে হরিনাঘাট নৌ পুলিশ ফাড়িঁর জাটকা রক্ষা অভিযানে ৯ জেলেকে আটক করা হয়েছে।

রোববার (২৮ মার্চ) ভোর রাত ০৩.১৫ ঘটিকার সময় নৌ পুলিশ,  চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার, মোঃ কামরুজ্জামান মহোদয়ের নির্দেশে হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই(নিঃ) গোলাম মোঃ নাসিম হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার- ফোর্স সহ জাটকা ইলিশ রক্ষা অভিযান-২০২১ পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানাধীন ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নের দোকান ঘরের পশ্চিম পাশের মেঘনা নদী হতে ০৯(নয়) জন জেলেকে আটক করা হয়েছে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে ০৫(পাঁচ) জন জেলে পানিতে লাফিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

এসময় তাদের কাছ থেকে ১,০০,০০০ (এক লক্ষ) মিটার অবৈধ জাটকা কারেন্ট জাল। মূল্য অনুমান ৩০,০০,০০০ (ত্রিশলক্ষ) টাকা এবং ডিজেল ইঞ্জিন চালিত ০৩(তিন)টি কাঠের তৈরী জেলে নৌকা। যার মূল্য  অনুমান ৪,৫০,০০০ (চারলক্ষ পঞ্চাশ হাজার টাকা) জব্দ করা হয়।

আটককালে জেলেদের নিক্ষেপকৃত চাক্তির আঘাতে হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম ও কনস্টেবল মোঃ ফয়জুল কবির রাহাদ শারিরীক ভাবে আঘাত প্রাপ্ত হন।

আটককৃত জেলেদের মধ্যে মোঃ আল আমিন ছৈয়াল (২৭) ও মোঃ তাজুল ইসলাম (২৫) পালানোর চেষ্টা কালে তারা নৌকায় পড়ে ইঞ্জিনে লেগে আঘাত প্রাপ্ত হয়। পুলিশ সদস্য  ০২(দুই) জন ও আহত জেলে ০২(দুই) জনকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ ১। সিদ্দিক আলী (২৮), পিতা- রশিদ হাওলাদার, সাং- বলিয়ারচর, দেওয়ানকান্দি, ৭নং ওয়ার্ড, ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন, ২। ঈমান হোসেন প্রধানিয়া (৬৫), পিতা- মৃত জহিরুল হক প্রধানিয়া, ৩। মোঃ মোকসেদ আলী দেওয়ান (২৫), পিতা- আবদুল জলিল দেওয়ান, ৪। মোঃ জয়নাল আবেদীন (২০), পিতা- মনির হোসেন সরকার, সর্ব সাং- মুগাদী, দেওয়ান কান্দি, (হাসান আলী মেম্বার বাড়ির পাশের), ৮নং ওয়ার্ড, ১৪নং রাজরাজেশ্বর ইউমিয়ন, ৫। মোঃ কামাল হোসেন ছৈয়াল (২৮), পিতা- মৃত সেকান আলী ছৈয়াল, সাং- চোকদার কান্দি, (হাসান আলী মেম্বার বাড়ির পাশের) , ৫নং ওয়ার্ড, ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন, ৬। মোঃ বিল্লাল মাল (২৫), পিতা- মোঃ সাদেক মাল, সাং- মুগাদী, মাল কান্দি, ৮নং ওয়ার্ড, ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন, ৭। সাইফুল ইসলাম (২০), পিতা- শাহ আলম সরদার, সাং- উত্তর টিলাবাড়ি, (আলী হোসেন ছৈয়াল বাড়ির পাশে), ০৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, সর্ব থানাঃ সদর মডেল, জেলা-চাঁদপুর, ৮। মোঃ আল আমিন ছৈয়াল (২৭), পিতা- মোঃ ছাদেক আলী ছৈয়াল, সাং- সরকার কান্দি, (ছৈয়াল বাড়ি) ইউনুস সরকার বাড়ির পূর্ব পাশে, ০৬নং ওয়ার্ড, ০৯নং উত্তর তারাবুনিয়া ইউনিয়ন, থানা- সখিপুর, জেলা- শরিয়তপুর, ০৯। মোঃ তাজুল ইসলাম (২৫), পিতা- মোঃ ইউসুফ মিজি, সাং- ঈশানবালা, ২নং ওয়ার্ড, ০৪নং নীলকমল ইউনিয়ন।

পলাতক আসামীরা হলেনঃ ০১। জমির ছৈয়াল (২৭), ০২। আল আমিন (২৫), ০৩। কবির (২৫), ০৪। তানজিল (২৫), ০৫। মোঃ আশিক (২৫)।

হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই(নিঃ) গোলাম মোঃ নাসিম হোসেন জানান, এ ঘটনায় আটক জেলেদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ