শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সেরা রিপোর্টারকে সম্মাননা দিল ‘নগদ’-ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক / ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সঙ্গে মিলে ২০২১ সালের সেরা রিপোর্টের জন্য ২২ জন রিপোর্টারকে সম্মানিত করেছে।

‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’ শিরোনামের এই আয়োজনে উপস্থিত থেকে সেরা রিপোর্টারদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

এ সময় ‘নগদ’ ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, একটি ভালো রিপোর্টের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে আসে; যা আসলে সমাজ বদলের হাতিয়ার হিসেবেও কাজ করে। তিনি বলেন, “আমি হৃদয় থেকে বিশ্বাস করি, আজ যারা সেরা রিপোর্টের জন্য সম্মানিত হয়েছেন, তাদের তালিকা থেকেই সামনের দিনের মানিক মিয়া বা জহুর হোসেন চৌধুরীর মতো প্রথিতযশা সাংবাদিক বেরিয়ে আসবেন।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ‘নগদ’-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’-এর জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক মাইনুল হাসান সোহেল এবং সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।

সংবাদপত্র-অনলাইন এবং টেলিভিশন-রেডিও এই দুই ক্যাটাগরিতে যথাক্রমে ১৩টি ও ৯টি বিষয়ে সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেওয়া হয়। সেরা দশ জন সিনিয়র সম্পাদক জমা পড়া ২৪২টি রিপোর্ট থেকে অনেক যাচাই-বাছাই করে ২২টি রিপোর্ট চূড়ান্ত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ