বৃহস্পতিবার (১২ আগস্ট) মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলায় জমিসহ ঘরপ্রাপ্ত ৩৯টি পরিবার এবং সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর ব্যাক্তিগত অর্থায়নে নির্মিত ১ টি ঘরসহ সর্বমোট ৪০টি পরিবারের মাঝে উপজেলা পরিষদের এডিপি বরাদ্দ থেকে পরিবেশ বান্ধব বন্ধু চুলা ও প্রতি পরিবারকে নগদ (৩ হাজার) টাকা করে সর্বমোট ১,২০,০০০ টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) মো.আমজাদ হোসেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগী পরিবারে অন্যান্য সদস্যবৃন্দ।







