শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

রাজনৈতিক প্রতিহিংসা অবসানের আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেছেন , ‘সত্যের সৌন্দর্য হলো- অপপ্রচার এবং ষড়যন্ত্রের ওপর তা অনিবার্যভাবে জয়লাভ করে। তা আমাদেরকে এই বিশ্বাস দেয় যে, অবশেষে ন্যায়বিচার ও ন্যায্যতা বিজয়ী হয়। আসুন আমরা ঐক্যবদ্ধ হই রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে। ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করি- যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারও জীবন ও কোনো পরিবার ধ্বংস হবে না।’

তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশিরা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারেন। আর এর মাধ্যমেই আমরা আইনের শাসন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই। প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে চাই। গড়তে চাই অংশগ্রহণমূলক, সহনশীল এবং আইনের ওপর ভিত্তি করে একটি সমাজ। ’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ- সেই গণতন্ত্র, যা বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, আস্থা ও আদর্শকে ধারণ করে’।


এই ক্যাটাগরির আরো সংবাদ