শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

মমেক হাসপাতালে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো / ৩৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ময়মনসিংহের দুইজন ও নেত্রকোনার দুইজন। মৃতদের দুইজন পুরুষ ও দুইজন মহিলা।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯৯ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের ফখরুদ্দিন (৭০), নাজমা বেগম (২৭), নেত্রকোনা বারহাট্টা উপজেলার জেসমিন আক্তার (৩৫) ও পূর্বধলা উপজেলার আব্দুল লতিফ (৬০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৬টি নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৭২ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৮৪ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ