শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

মতলব পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বি এম আজাদ জনপ্রতিনিধিদের উদ্দেশ্য বলেছেন, জনগনের দেয়া অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। জনগণ আপনাদেরকে নির্বাচিত করে যে আমানত রেখেছে তা সুরক্ষা করা প্রত্যেক জনপ্রতিনিধি নৈতিক দায়িত্ব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সরকারের উন্নয়ন মূলক কাজ করবেন। মনে রাখতে হবে জনগণ আপনাকে ৫ বছরের কন্য এলাকার গরীব থেকে শুরু করে বৃত্ববানদের সেবামুলক কাজ করার জন্য নির্বাচিত করেছেন।এ ৫ বছরের কর্মকান্ডই আপনাকে আগামি দিনে এগিয়ে নিবে।তাই নিজের,এবং পরিবারের ও আত্বীয় স্বজনদের স্বার্থের চেয়ে এলাকার গরীব,অসহায় মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করবেন।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২ টার দিকে চট্রগ্রাম সার্কিট হাউসে মতলব পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এ কথা বলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ পরিচালক মোঃ দেলোয়ার হোসেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে মতলব পৌরসভা, শাহরস্তী পৌরসভাসহ আরো ৬ টি পৌরসভা এবং একটি উপজেলা পরিষদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।

মতলব পৌরসভার নব-নির্বাচিত মেয়র, কাউন্সিলররা হলেন- মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন।সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডে মরিয়ম ইসলাম শিখা,৪,৫ ও ৬ নং ওয়ার্ডে জেহরা খাতুন,৭,৮ ও ৯ নং ওয়ার্ডে মাইরিন সুলতানা।

সাধারণ ওয়ার্ড ১নং আবুল বাশার পারভেজ মিয়াজী, ২ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সরকার, ৩ নং ওয়ার্ডে মোঃ সারোয়ার সরকার লিখন, ৪ নং ওয়ার্ডে আনিছুর রহমান আনু, ৫ নং ওয়ার্ডে মেঃ ওয়াজ উদ্দিন প্রধান, ৬ নং ওয়ার্ডে মোঃ সাইফুল ইসলাম মোহন, ৭ নং ওয়ার্ডে পিন্টু সাহা, ৮ নং ওয়ার্ডে মামুন চৌধুরী বুলবুল ও ৯ নং ওয়ার্ডে মোঃ আব্দুল হাই বকাউল।


এই ক্যাটাগরির আরো সংবাদ