শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ভালো কাজের প্রলোভনে ভারতে যাওয়ার সময় দুই নারী আটক

বেনাপোল প্রতিনিধি / ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ভালো কাজের প্রলোভনে পরে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই নারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে যশোরের বেনাপোলের শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় শিকারপুর বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশী নারীকে আটক করা হয়েছে।

পরে আটককৃত নারীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন নড়াইল জেলার সরকেরডাঙ্গা গ্রামের বুলু মুন্সির মেয়ে সুমি খানম (২৫) ও সাতক্ষীরা জেলার বড়দল গ্রামের ফিলিপ সরকার মেয়ে পিংকি সরকার (২৪)।

এদিকে, শার্শা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক শিশুসহ ১৬ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।

যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, শার্শার ধান্যখোলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৪ জন নারী ও ১১ জন পুরুষ এবং এক শিশু রয়েছে।

আটকরা হলেন- সাতক্ষীরা জেলার আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), পিরোজপুর জেলার বনানী শিকদার (৩৫), যশোর জেলার শাহিনুর রহমান (৩৫) এবং কুষ্টিয়া জেলার জিহাদ হোসেন (২৭), মিন্টু হোসেন (৩৭), মোহম্মদ রনি (২৮) ,মোহম্মদ জনি (৩২), কমল প্রমানিক (২২) ও আসলাম হোসেন (৩২)।

লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ভালো কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে তারা চলতি বছরের ১৮ ও ২১ মার্চ সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায়। বুধবার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধান্যখোলা ক্যাম্পের বিজিবির টহলদল তাদেরকে আটক করে।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে ৬ জনকে শার্শা থানায় এবং ১০ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ