শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

বিমানপ্রধানের সাথে ভারতের বিমানপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

দর্পণ ডেস্ক / ৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

বিমানপ্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের সঙ্গে বাংলাদেশে সফররত ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার বিমান বাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাক্ষাতকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য ভারতীয় বিমান বাহিনী প্রধান কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়া, তারা বাংলাদেশ ও ভারতের বিমান বাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ভারতীয় বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছলে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে।

তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এছাড়াও, তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

এর আগে, ভারতীয় বিমান বাহিনী প্রধান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ পরিদর্শন করেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে তিনি বিমান বাহিনীর হেলিকপ্টার সিমুলেটর ইন্সটিটিউট ও বিমান বাহিনী যাদুঘর সহ বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করেন।

বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২১ এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য চারদিনের সরকারি সফরে গতকাল ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশে আসেন।

ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ