শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বিনা পয়সার টিকা তো বিএনপির নেতারা সবাই নিয়েছে: প্রধানমন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পয়সা দিয়ে টিকা কিনে বিনা পয়সায় দিচ্ছি। আর সেই বিনা পয়সার টিকা তো বিএনপি নেতারা সবাই নিয়েছে। কিন্তু, তার আগে তাদের কথাগুলি কী ছিল? তো ওরা ওভাবে বলবে, কাজেই এটা নিয়ে আমার মনে হয়, আলোচনা করে আমাদের সময় নষ্ট না করে আমি এইটুকুই বলব- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না। তিনি একজন দক্ষ রণকৌশলী ছিলেন। যিনি এদেশের স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করে বাঙালিকে বিজয়ী জাতি হিসাবে প্রতিষ্ঠা করে করে দিয়ে গেছেন।’

সোমবার (৮ মার্চ) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রান্তে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণের পাশে আমরা আছি। আর জনগণের কল্যাণ করাই আমাদের লক্ষ্য। মুজিববর্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না। গৃহহীন থাকবে না। প্রতিটি মানুষের একটা ঠিকানা হবে।’

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, ‘আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতার যে স্বপ্ন ছিল, মাত্র ১২ বছরের মধ্যে আমরা বাংলাদেশকে সেই উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। এটা বোধহয় তাদের একটুও পছন্দ না। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সফল হোক, বাংলাদেশের স্বাধীনতা সফল হোক, বাংলাদেশের মানুষ পেটভরে ভাত খাবে, সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে, বাংলাদেশের মানুষ উন্নত হবে, এটা তো তাদের পছন্দ না। তাদের কাছে ক্ষমতা ছিল ভোগের বস্তু। হাজার হাজার কোটি টাকা বানিয়েছে এবং বিলাস ব্যসনে জীবন ভাসিয়েছে। কাজেই তারা এদেশের মানুষের কষ্ট দুঃখ বুঝবে কিভাবে? ইতিহাসকে তারা বিকৃতি করেছ তাদের স্বার্থে। আমি আমার নেতাকর্মীদের বলব, ওরা কী বলল, এটা নিয়ে আমাদের কথা বলার দরকার নাই বা ওটা নিয়ে আমাদের চিন্তা করারও কিছু নেই। আমরা জনগণের পাশে আছি। আমরা জনগণের জন্য কাজ করি। এই করোনাভাইরাসের সময় কত কথাই তো তারা বলেছে? এমনকি টিকা নিয়েও তো কত কটূক্তি করেছে। কিন্তু সেই টিকা তো তাদের নিতে হল।’

  • তথ্যসূত্র: যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ