সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন দেখা দিতে পারে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিওস্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে। এর ফলে স্যাটেলাইট নির্ভর সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে।
সম্ভাব্য সূচি অনুযায়ী সম্প্রচারে বিঘ্নের সময়সূচি নিম্নরূপ:
২৯ সেপ্টেম্বর: সকাল ৯:৩৫ – ৯:৩৮ (৩ মিনিট)
৩০ সেপ্টেম্বর: সকাল ৯:৩২ – ৯:৪১ (৯ মিনিট)
১ অক্টোবর: সকাল ৯:৩০ – ৯:৪২ (১২ মিনিট)
২ ও ৩ অক্টোবর: সকাল ৯:২৯ – ৯:৪২ (১৩ মিনিট)
৪ অক্টোবর: সকাল ৯:২৯ – ৯:৪১ (১২ মিনিট)
৫ অক্টোবর: সকাল ৯:২৯ – ৯:৪০ (১১ মিনিট)
৬ অক্টোবর: সকাল ৯:৩০ – ৯:৩৮ (৮ মিনিট)
বিএসসিএল জানিয়েছে, এই ব্যতিচার সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে এবং সম্ভাব্য বিঘ্ন সাময়িকভাবে প্রভাব ফেললেও সম্প্রচার সেবা সচল রাখার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।