শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ বালিথুবা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড: ৫ দোকান ভস্মীভূত

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বালিথুবা বাজারে মঙ্গলবার সন্ধ্যা ৯ .০০ঘটিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, সন্ধ্যা প্রায় ৯.০০ঘটিকার দিকে একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম রাত ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে জসিম উদ্দিন, সাইফুল, হুমায়ুনের মুদি দোকান এবং লিটন, কাহারের ইলেকট্রিক ও মোবাইল সার্ভিসিং দোকান পুড়ে চাই হয়ে যায়। এতে পুড়ে যাওয়া দোকান মালিকদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

আগুন লাগার খবরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর- রশিদ, উপজেলা আ’লীগ নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী জি এম হাছান তাবাচ্ছুম ও উপজেলা যুবলীগের সদস্য জাকির হোসেন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ