শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে পিকআপ ভ্যান উল্টে প্রায় ৫ লক্ষ টাকার খাদ্য নষ্ট!

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ আনন্দ বাজার সংলগ্ন একটি পিকআপ ভ্যান উল্টে পড়ে চার লক্ষ বিরাশি হাজার টাকার মুরগি ও গরুর খাদ্য নষ্ট।

মঙ্গলাবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১ ঘটিকার সময় উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে আনন্দ বাজারের কাছে এ এদুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, কুমিল্লা থেকে মুগী ও গরুর খাদ্য নিয়ে চাঁদপুর ফরিদগঞ্জের উদ্দেশ্যে সকাল ৮টার দিকে রওয়ানা দেয় পিকআপ ভ্যানটি, নির্দিষ্ট সময় ফরিদগঞ্জে না পৌছালে খাদ্যের মালিক মোঃ মাসুদ ও রুবেল ড্রাইভারের সাথে যোগাযোগ করলে সে বলে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবো, একাদিক ফোন করলেও ড্রাইভার এদুর্ঘটনার কথা জানায়নি।

ঘটনাস্থলে থাকা খোকা মজুমদার বলেন, ব্যাটারী চালিত অটো ফরিদগঞ্জ থেকে যাচ্ছে, পাশাপাশি কড়ৈতলী চৌরাস্তার দিক থেকে পিকআপ ভ্যানটি ফরিদগঞ্জে যাচ্ছে, দুইটা গাড়ী পাশাপাশি হওয়ার সময় পিকআপ ভ্যানটি পুকুরে পড়ে যায়। ড্রাইভার আর হেলপার সাথে সাথে এখান থেকে চলে যায়।

খাদ্যের মালিক মাসুদ জানান, মালের গাড়ি সময়মত না আসাতে গাড়ী খোঁজে বের হই, আনন্দ বাজারের কাছাকাছি পথিমধ্যে একজন বলে সামনে একটি পিকআপ ভ্যান এক্সিডেন্ট হয়েছে, ঘটনাস্থলে এসে দেখি আমাদের মুরগী ও গরুর খাদ্য নিয়ে গাড়ী পুকুরের মধ্যে বাসমান, ড্রাইবার পুকুরের ওপর পাশ দিয়ে উঠে চলে যায়। মাসুদ ও রুবেল বলেন বলেন, মুরগী ও গরুর খাদ্য ছিল ২০০ বস্তা, যার দাম ছিল ৪’লক্ষ ৮২ হাজার টাকা।

স্থানীয়রা জানান, গাড়ীটি আনন্দ বাজারে এক্সিডেন্ট হওয়ার আগে সাছিয়াখালী গ্রামে গাছের সাথে এক্সিডেন্ট করে, সেখানে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি, সে অনেক দ্রুত গতিতে গাড়ী চালাতে দেখেছি। ড্রাইভার মোঃ কিবরিয়ার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমার কোন দোষ ছিল না, অধিক মালের কারনে এদুর্ঘটনা ঘটে, আমি ঠিক মত গাড়ী চালিয়েছি, পাবলিকের মারের ভয়ে গাড়ী রেখে আমি আর হেলপার হাজীগঞ্জে চলে আসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ