শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

নিলামে উঠবে মোংলা বন্দরের ১০২ গাড়ি

মোংলা প্রতিনিধি / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২

বাগেরহাটের মোংলা বন্দরে থাকা ১০২টি গাড়ির নিলামে বিক্রি করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী মঙ্গলবাল (০৪ অক্টোবর) এই নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোংলা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা (নিলাম) মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিলামযোগ্য গাড়ির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। 

নিলামে ওঠা গাড়িগুলোর মধ্যে নিশান, টয়োটাসহ বিভিন্ন ব্র্যান্ডের সেডান, এসইউভি, মাইক্রোবাস, ডাম্পট্রাক, কংক্রিট মিক্সচার মেশিন এবং ট্রাক রয়েছে।  এছাড়া খালি গ্যাস সিলিন্ডারসহ ১০টি লটের আমদানি করা পণ্যও নিলামে তোলা হচ্ছে।

মোংলা বন্দরে কাস্টম হাউসের নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা আবু বাসার সিদ্দিকী বলেন, গাড়ি কিনতে আগ্রহীরা ২ থেকে ৪ অক্টোবর ই-অকশনের ওয়েবসাইটে নিবন্ধন করে নিলামে অংশ নিতে পারবেন। অনলাইনে অংশ নিতে দরপত্র কেনার প্রয়োজন নেই। সরাসরি বা অফলাইনে দরপত্রে অংশ গ্রহণের ক্ষেত্রে ২ অক্টোবর পর্যন্ত ২০০ টাকা অফেরতযোগ্য দরপত্র কেনা যাবে। ৪ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম কাস্টমসে রাখা বাক্সে দরপত্র জমা দিতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ