চাঁদপুরের হাইমচরে মহামারী করোনা পরিস্থিতিতে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল, অসহায় ও হতদরিদ্র পরিবারে খাদ্য সহায়তা বিতরণ করেন ইউপি সদস্য মোঃ কাউসার বেপারী। এতে শতাধিক পরিবারে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু, পেয়াজসহ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে ।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ কাউসার বেপারীর নিজস্ব অর্থায়নে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় তিনি বলেন- লকডাউনে রিকশা চালক, দিনমজুর, জেলে, কৃষক ও অসচ্ছল, হতদরিদ্র পরিবারে খাদ্য সংকট দেখা দিলে নিজ অর্থায়নে আমার ওয়ার্ডে এ খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করি। আমরা একটু মানবিক হলে সমাজের অসহায়, হতদরিদ্র ও দিনমজুর পরিবারগুলো অনাহারে বা অর্ধাহারে দিনাতিপাত করতে হয়না। তিনি আরও বলেন, করোনা মহামারির শুরু থেকে আমার ওয়ার্ডে সর্বস্তরে আমি খাদ্য সহায়তা দিয়ে আসছি। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে- ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক জাহাঙ্গীর হোসেন বেপারী, রুবেল বেপারী, হাসিব খানসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।