শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

নারায়নগঞ্জে স্ত্রী-মেয়ের উপর এসিড নিক্ষেপ, স্বামী গ্রেপ্তার

নারায়নগঞ্জ প্রতিনিধি / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘুমন্ত স্ত্রী ও ৬ বছরের মেয়ের উপর এসিড নিক্ষেপের নৃশংস ঘটনার প্রধান আসামি খোকনকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। 

বৃহস্পতিবার ভোরে কুমিল্লা জেলার তিতাস থানার রায়পুর পুরান বাতাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর র‌্যাব-১১ উপ-অধিনায়ক মোঃ সানরিয়া চৌধুরী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৩ জুন রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘুমন্ত মা ও শিশুর উপর এসিড নিক্ষেপের নৃশংস ঘটনা নারায়ণগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার সময় মোর্শেদা ঘুমিয়ে ছিলেন, শব্দ পেয়ে জানালায় তার স্বামী খোকনসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে দেখে চিৎকার করে সে।

এ সময় খোকন তার হাতে থাকা সিরিঞ্জ দিয়ে মোর্শেদার (২২) ও তার ৬ বছরের শিশুকন্যা মারিয়ার দিকে এসিড নিক্ষেপ করে ঝলসে দেয়। তাদের আর্ত-চিৎকারে মোর্শেদার মা ও আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার ভিকটিমের মা সাহেদা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। পাশবিক এই ঘটনায় র‌্যাব-১১, সদর কোম্পানির গোয়েন্দা টীম ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক প্রধান আসামি খোকন (৫৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ