শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

নন্দীগ্রামের নাগর নদীতে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং ইউনিয়নের গুলিয়া কৃস্টপুর গ্রাম সংলগ্ন নাগর নদীতে চলছে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মোঃ খোকন হোসের কিছু শ্রমিক দিয়ে বালু উত্তোলন করছে এবং ট্রাক দিয়ে সেসব বালু বিভিন্ন জায়গায় বিক্রি করছে।

স্থানীয় লোকজন জানান, প্রতি ট্রাক বালু ১ হাজার টাকায় বিক্রি করছে এবং মাটি বিভিন্ন ইট ভাটায় বিক্রি করছে।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন আক্তারের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি নিয়ে লোক পাঠিয়ে ছিলাম, সে জানিয়েছে স্পটটি নন্দীগ্রাম থানার মধ্যে পরেনি বালু তোলার স্পটটি অন্য থানার আন্ডারে।

এ বিষয়ে উপজেলার ৪নং ভুমি অফিসের নায়েব মোঃ জমসেদ আলীর সাথে কথা বললে তিনি জানান, উক্ত স্পটটি অন্য থানার আন্ডারে পরেছে। শুধু নাগর নদীর বাধ নন্দীগ্রাম উপজেলার মধ্যে, নদী অন্য থানার আন্ডারে।

তবে স্থানীয় সাবেক ইউপি সদস্য মুকুল হোসেন জানায়, উক্ত বালুর তোলার স্পট টি নন্দীগ্রাম থানার ভিতরে পরেছে যা কাগজপত্র ও নকশায় বিদ্যমান। আরেক স্থানীয় ব্যাক্তি ভুট্টু মিয়া জানান, আমাদের জন্ম থেকে দেখে আসছি জায়গাটি নন্দীগ্রাম সীমানার মধ্যে। ২টি থানার মাঝামাঝি জায়গা হওয়ায় কিছু বিশেষ ব্যাক্তির সহযোগীতায় সবার চোখে ধুলা দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই সিন্ডিকেট।

বিষয়টি নিয়ে সরাসরি উপজেলাপ নির্বাহী কর্মকর্তার সরেজমিনে পরিদর্শন ও হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকা বাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ