শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

তথ্যপ্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে হবে : শিক্ষামন্ত্রী

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের এগিয়ে যেতে হলে শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করতেই হবে। সব কিছুরই ভালো খারাপ দুই দিকই থাকে। তাই সঠিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে হবে। এর মধ্যে তথ্যপ্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা সব রকম চেষ্টা করছি। তার জন্য সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা ব্যবস্থায় সচেতনতাবোধ সৃষ্টি করতে হবে।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলামে আমরা নতুন যা করার চেষ্টা করছি, তা হচ্ছে জ্ঞান ও দক্ষতার সঙ্গে সঙ্গে মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের যদি সততা ও মানবিকতা শেখানো না হয়, তাহলে তারা সুযোগ্য নাগরিক হয়ে উঠবে না।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দিন সরোয়ার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, অংকুর জীৎ সাহা নব, ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ,  সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈন উদ্দিন, পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন প্রমুখ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ