শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

জার্মানি থেকে আসছে ৮ লাখ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

অ্যাস্ট্রাজেনেকার আরও ৮ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন শনিবার ২ অক্টোবর দেশে পৌঁছাবে।

শুক্রবার ১ অক্টোবর দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনা ভ্যাক্সিন দেশে পৌঁছাবে।

এ সময় ভ্যাক্সিন গ্রহণ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন।

অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার এবং মডার্না মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট কোভিড টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। আর এ পর্যন্ত মোট টিকা দেওয়া হয়েছে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ জনকে ।

এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন মোট ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জন। আর দুই ডোজ টিকা সম্পন্ন হয়েছে ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জনের। যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ দশমিক ৩ ভাগ।


এই ক্যাটাগরির আরো সংবাদ